ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৬৫৬৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সফরকারী উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল গতকাল রোববার বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগগুলোকে সহায়তার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়। 
মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে বলা হয়েছে, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।
এতে বলা হয়, সফররত মার্কিন আন্তঃসংস্থা প্রতিনিধি দলটি ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেছেন।
মার্কিন প্রতিনিধি দলে ছিলেন- ট্রেজারি বিভাগের সহকারী সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু, ইউএসএআইডি এশিয়ার উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাঊর ও মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
সফরকালে ইউএসএআইডি উন্নয়ন, শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০ কোটির বেশি মার্কিন ডলারের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে।
ইউএসএআইডি বাংলাদেশি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ২০২১-২০২৬ সাল পর্যন্ত প্রায় একশ’ কেটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশের জনগণের জন্য অন্তর্বর্তী সরকারের অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রূপরেখা পরিকল্পনার এ সময়ে তহবিলের এই নতুন কিস্তিটি সহায়ক হবে বলে দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat