ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৩৪৪৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় আজ নাটোরে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটায় ‘মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম এবং শিক্ষা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমানের  সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান আল্লাহ্ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ হৃদয়ে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করা সম্ভব, সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্যে রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে।নাটোর  জেলা শিশু একাডেমি  কার্যালয়ে হামদ-নাত প্রতিযোগিতা শেষে আলোচনা, পুরষ্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গতকাল শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ প্রতিযোগিতাসহ আলোচনা অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat