ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৩৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আর একদিন পরই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে স্বাগতিক ভারত। তার আগে স্বাগতিক দলকে সতর্ক  করেছেন  ভারতীয়  কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তার মতে, সদ্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেরা ছন্দে আছে বাংলাদেশ। এবার ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে আত্মবিশ^াসে টগবগ করছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ জয়ই প্রধান লক্ষ্য টাইগারদের। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনই বলেছেন, ‘পাকিস্তানে সিরিজ জয়ের পর আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দলের ছেলেরা বিশ^াস করে, আমরা ভারতকে হারাতে পারি। প্রতিটি সিরিজই একটি সুযোগ। আমরা ভারতের বিপক্ষে দু’টি ম্যাচই জয়ের জন্য খেলবো।’
টেস্টে বাংলাদেশ দল সেরা ছন্দে থাকাতেই  ভারতকে সতর্ক করলেন গাভাস্কার। ভারতীয় দৈনিক মিড ডে’তে এক কলামে গাভাস্কার বলেছেন, ‘পাকিস্তানের মাটিতে দুই টেস্টেই স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে, এখন তারা সমীহ করার মতো দল। কয়েক বছর আগেও বাংলাদেশ সফরে কঠিন পরীক্ষার মুখে পড়েছিলো ভারত। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতকেও কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ।’
এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১১টিতে জয় পেয়েছে ভারত। ২টি টেস্ট ড্র হয়। ২০২২ সালে সর্বশেষ টেস্টে দেখা হয়েছিলো দু’দলের। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো ভারত। ঐ সিরিজে চট্টগ্রাম টেস্ট ১৮৮ রানে জিতলেও এবং মিরপুরের ম্যাচে হারের মুখে পড়েছিলো টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয়ে সিরিজ জিতে নেয় ভারত।
তবে অতীতের চেয়ে বাংলাদেশ দল এখন আরও বেশি পরিপক্ব বলে মনে করেন গাভাস্কার। দলে বেশ কিছু দারুন ক্রিকেটার থাকায় এখন আর কোন প্রতিপক্ষকেই ভয় পায় না টাইগাররা। গাভাস্কার বলেন, ‘বাংলাদেশ দলে কিছু দুর্দান্ত ও কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষকে দেখে ভয় পাবার বিষয়টি কাটিয়ে উঠেছে। এখন যেসব দল তাদের বিপক্ষে খেলবে, তারা জানে বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ পাকিস্তানও ভালোভাবে বুঝতে পেয়েছে। এই সিরিজও দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায়, বাংলাদেশ-ভারত সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত এবং চতুর্থস্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের ৬৮ দশমিক ৫২ এবং বাংলাদেশের ৪৫ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট আছে। এই সিরিজের বিজয়ী দল ফাইনালের পথে ভালোভাবেই টিকে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat