ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে শক্তিশালী টাইফুন ইয়াগির কারণে ব্যাপক বন্যায় প্রাণহানির সংখ্যা দ্বিগুণ হয়ে ২২৬ হয়েছে। এর আগে প্রাণহানির সংখ্যা ১১৩ বলা হয়েছিল। এ প্রেক্ষিতে ছয় লাখ ৩০ হাজার  লোকের সাহায্যের প্রয়োজন হতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে।
সম্প্রতি উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমার জুড়ে ইয়াগির তান্ডবে প্রচন্ড বাতাস এবং প্রবল বৃষ্টিপাত হয়। এ কারণে এসব অঞ্চলে বন্যা এবং ভূমিধস ঘটে।  
সরকারি পরিসংখ্যান মতে, ইয়াগির কারণে পাঁচশরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
সোমবার জান্তা-শাসিত মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে  ২২৬ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবরে ৭৭ জন এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে।
এছাড়া বন্যায় প্রায় দুই লাখ ৬০ হাজার হেক্টর ( ছয় লাখ ৪০ হাজার একর) জমির ধান এবং অন্যান্য ফসল ধ্বংস হয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয়ের (ইউএনওসিএইচএ) দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, মিয়ানমার জুড়ে প্রায়  ছয় লাখ ৩১ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সোমবার সুনির্দিষ্ট বিবরণ না দিয়ে বলেছে, এটি মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা।
এদিকে মিয়ানমার কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে যা খুবই ব্যতিক্রমী ঘটনা। তবে প্রতিবেশী ভারত কেবল এ আবেদনে সাড়া দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat