ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৫৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি এবং ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনে কাজ করছে তদন্ত কমিটি। 
সম্প্রতি দেশের বন্দর কার্যক্রম এবং চলমান ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ করা হলে তা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টিগোচর হয় এবং এর প্রেক্ষিতে তিনি এই তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন একইসঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
তিনি বলেন, বেনাপোল বন্দরে চলমান ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্দরগুলো বিশেষ করে বেনাপোল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায়  মন্ত্রণালয় কাজ করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat