ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৩৪৫৪৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর সাইফুদ্দিন আহমেদ  বলেন,‘বিশ্ববিদ্যালয়ের প্রোক্টোরিয়াল টিম ৪ জনকে তাদের হল থেকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।’
আটককৃতরা হলো-ছাত্রলীগ ফজলুল হক মুসলিম হল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক উপ-সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, ভূগোল বিভাগের শিক্ষার্থী আল হোসেইন সাজ্জাদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন মিয়া এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের (আইএনএফএস) মোস্তাকিন শাকিন। 
বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে বেদম প্রহারে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় এরআগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় হত্যা মামলা দায়ের করেছে উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহীন বলেন,বিশ্ববিদ্যালয় এস্টেট অফিসের এক সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ এই মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat