ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৫৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতি এসএম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের অপরাধে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। 
জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম জিলানির ভাতিজা জুলকার শেখ বাদি হয়ে  বৃধবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। 
মামলার বিবরণে জানা গেছে, গত (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী কেন্দ্রীয় নেতা-কর্মী নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে এসে অতিথিদের নিয়ে খাবারের কথা ছিল। তাদের জন্য দেড় লাখ টাকা খরচ করে খাবারের ব্যবস্থা করা হয়। ওই দিনরাত ৮টায় ১ নম্বর আসামী মো. নাজমুল শেখের নেতৃত্বে আসামিগণ ইট পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর ও খাবার নষ্ট করে। 
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আসামিরা পলাতক থাকায় এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat