ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৫৪৬৫৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে চলতি বছরের শেষ পর্যন্ত নিউইয়র্ক এবং তেল আবিবের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ডেল্টা এয়ার লাইন্স কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।
নিউইয়র্ক থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইল এবং হিজবুল্লাহ্র মধ্যে ইসরাইলের উত্তর সীমান্তে তীব্র লড়াই চলছে। এই কারণে বৈরুত এবং তেহরানসহ অঞ্চলের শহরগুলোতে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল বা স্থগিত করায় ইউএস এয়ারলাইনও অন্যান্য এয়ারলাইন্স গুলোর সাথে তাল মিলিয়ে তেল আবিব-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে ।  
ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এই অঞ্চলে চলমান সংঘাতের কারণে নিউইয়র্ক-জেএফকে এবং তেল আবিবের মধ্যে ডেল্টা ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত সাময়িক বিরতি দেওয়া হবে’। ক্ষগিগ্রস্ত গ্রাহকরা ১ মার্চ, ২০২৫ এর মধ্যে তাদের ফ্লাইট পুনরায় বুক করতে পারবেন।
ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপি’কে নিশ্চিত করেছেন, স্থগিতাদেশের অর্থ হল ডেল্টা বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে সমস্ত সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat