ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৪৫৪৪৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কমলা হ্যারিস বৃহস্পতিবার টক শো কিংবদন্তি অপরাহ উইনফ্রে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ভোটারদের বিমোহিত করার জন্য বক্তব্য রাখেন। সমাবেশে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তাকে ভোট না দেওয়ার জন্য ইহুদি-বিরোধী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ায় ট্রাম্পের সমালেচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রর ফার্মিংটন হিলস থেকে এএফপি এ খবর জানায়।
জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, ক্রিস রক এবং বেন স্টিলারসহ হলিউড তারকারা ‘ইউনাইট ফর আমেরিকা’-শীর্ষক ইভেন্টে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্টেকে দুর থেকে পদায় দেখে বিস্মিত এবং প্রশংসা করেন।
হ্যারিস মিশিগানের সমাবেশে মঞ্চে আসার সাথে সাথে চ্যাট-শো স্টাইলে বসে উইনফ্রে তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন। হঠাৎ করে প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তিত প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়া নিয়ে উইনফ্রে প্রশ্ন করেন।
হ্যারিস উত্তর দেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে কিছু মুহূর্ত রয়েছে যখন পদক্ষেপ নিতে হয়।’ ডেমোক্র্যাাট প্রার্থী পরে গর্ভপাত থেকে শুরু করে অর্থনীতি, অভিবাসন ইত্যাদি তার মূল প্রচারণার বিভিন্ন পয়েন্ট সম্পর্কে উইনফ্রের প্রশ্নের মুখোমুখি হলে তার জবাব দেন। এই সময় হ্যারিস প্রজনন অধিকারের বিষয়ে তার প্রতিপক্ষের অবস্থানকে আক্রমণ করেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে সাতটি গুরুত্বপূর্ণ ভোটের একটি রাজ্য মিশিগান। হ্যারিস ও ট্রাম্প ভোটের ৪৭ দিন বাকি থাকা অবস্থায় ভোটের জন্য জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat