ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ৪৩৪৫৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা। ভবিষ্যতে পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। 
রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাসহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে আজ শনিবার দুপুরে রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা; যারা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এখানে যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে। 
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম ২৪ পদাতিক জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের  বলেন, ‘আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সকলেই পাহাড়ে সম্প্রীতি চাই; এখানে ষড়যন্ত্রের কারণে বারবার ছন্দপতন হচ্ছে। তাই এসব ঘটনার তদন্তের জন্য আমরা কাজ শুরু করবো; যাতে রাঙ্গামাটি সম্প্রীতির শহরে পরিনত হয়।’ সম্প্রীতি রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat