ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৪৫৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে অক্টোবরে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে কমলা হ্যারিসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে আগাম নির্বাচন চলছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্যে এটি খুব  দেরি হয়ে গেছে।
এর আগে কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, সম্প্রচার কেন্দ্র সিএনএন থেকে ২৩ অক্টোবর একটি বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান জেন ও'ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক দেখার সুযোগ আমেরিকান জনগণের প্রাপ্য।
এছাড়া কমলাও এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমি আশা করি (ট্রাম্প) আমার সাথে যোগ দেবেন’।
এ প্রেক্ষিতে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলে, এর একটি ভালো বিনোদন মূল্য রয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।
উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি যখন বিতর্ক করেছিলেন সিএনএন তখন ন্যায্য অবস্থানে ছিল। এবার নাও থাকতে পারে।
উল্লেখ্য, জুনের ওই বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন(৮১) ব্যর্থ হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।
শেষপর্যন্ত তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন।
বাইডেন সরে দাঁড়ানোয় ট্রাম্প(৭৮) হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচনী প্রার্থী। কারণ কমলা হ্যারিসের বয়স ৫৯ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat