ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৪৫৪৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌখাতের দুর্নীতি-অনিয়ম খুঁজে বের করা হবে। দুর্নীতির সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন উপদেষ্টা।
আজ বরিশাল জেলার কর্নকাঠী এলাকায় বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনের পর ব্রিফিংকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। বাংলাদেশ মেরিন একাডেমি শিপিংখাতে দক্ষ জনবল তৈরিতে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, 'পাহাড় এলাকাতে সম্প্রীতি বিনষ্টকারী কোন ইন্ধন যেনো না ঢুকে সেদিকে নজর দিতে হবে। সকলের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।' 
মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, আমি ‘মব জাস্টিস' অপছন্দ করি। সকলের আইন-কানুন মেনে চলা উচিত।'
এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয় সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, একাডেমির অধিনায়ক কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, উপসচিব মো. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat