ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৪৫৪৩৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর মৎস্য সম্পদ সুরক্ষায় জেলার হালতিবিল ও চলনবিলে পরিচালনা করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ আজ রোববার সকালে জানান, হালতিবিল ও চলনবিলে গতকাল সন্ধ্যা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে আড়াই লাখ টাকা মূল্যমানের অবৈধ জাল অপসারণ, পাঁচব্যক্তির কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং জালে আটক প্রায় ১ টন মাছ অবমুক্ত করা হয়।
নলডাঙ্গা উপজেলার হালতিবিলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল, ২২০ মিটার দৈর্ঘের ১১টি চায়না দোয়ারি জাল ও ৫০০ মিটার বানার বাঁধ জব্দ করা হয়।
এ সময় অভিযুক্ত তিনব্যক্তির কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানার অর্থ আদায় করা হয়। জালে আটক ৫০ কেজি মাছ তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অভিযানের নেতৃত্ব দেন।
অন্যদিকে সিংড়া উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ এবং সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার। চলনবিলে পরিচালিত অভিযানে তিনটি স্রোতি জাল অবকাঠামোসহ এবং দেড় হাজার মিটার বানার বাঁধ অপসারণ করা হয়। অভিযানকালে অভিযুক্ত তিনব্যক্তির কাছ থেকে জরিমানালব্দ ৫ হাজার টাকা আদায় করা হয়। জালে আটক প্রায় ১ টন মাছ মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
জব্দকৃত এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat