ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ৩৪৪৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার  দক্ষিণ জয়নগর ইউনিয়নের খয়েরহাট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো মোঃ আনোয়ার হোসেন (৩০), মোঃ সোহেল (২৮) ও মোঃ হাসান (২০)।
এ সময় তাদের কাছে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি দা, একটি চাপাতি, পাঁচটি ছুরি ও তিনটি শাবল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, আটকরা বেশ কিছুদিন ধরে সদর উপজেলার তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদী ও তৎসংলগ্ন চরে স্থানীয় জনসাধারণ এবং  জেলেদের জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের  সহায়তা চাইলে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আটকদের জব্দ আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat