ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ২৩৪৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি অবৈধ খনিতে ভূমিধসে মৃতের সংখ্যা রোববার বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। একজন কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্তদের সন্ধানের আর কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে না। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সুমাত্রা দ্বীপের পশ্চিম সুমাত্রা প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বর্ষণের কারণে একটি দূরবর্তী অবৈধ খনি অঞ্চলে ভূমিধস হয়। নিকটবর্তী গ্রাম থেকে উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে যেতে ঘন্টার পর ঘন্টা হেঁটে  যেতে হয়েছে।
মৃতের সংখ্যা দুইজন বেড়েছে উল্লেখ করে প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেন, ১৩ জনকে মৃত ও আর ১২ জনকে আহত অবস্থায় পাওয়া গেছে। ইলহাম এএফপিকে বলেন, রিপোর্ট করা ২৫ জন ক্ষতিগ্রস্তের সবাইকে খুঁজে পাওয়া গেছে এবং তাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, তবে আগামী সাত দিনের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোস্ট খোলা থাকবে, যাতে  পরিবারগুলো নিখোঁজ আত্মীয়দের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat