ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৩৪৩২৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) রোববার বলেছে তারা লেবাননে হিজবুল্লাহর ‘ডজনখানেক’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, একটি বিমান হামলায় গ্রুপের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দুই দিন পর এসব হামলা চালানো হয়।
জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, ইসরাইল প্রতিরক্ষা বাহিনী গত কয়েক ঘন্টার মধ্যে লেবাননের ভূখণ্ডে কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সংগঠনের অস্ত্র ও সামরিক কাঠামো সংরক্ষিত স্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গ্রুপটিকে নিষ্ক্রিয় করার লক্ষ্য নিয়ে ইসরাইল গত দিনে কয়েক শত হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
শুক্রবার, বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা নাসরুল্লাহ নিহত হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এই মাসের শুরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় সাত শতাধিক লোক নিহত হয়েছে।
ইসরাইলের উপর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা চালানোর একদিন পর, ফিলিস্তিনি মিত্র হিজবুল্লাহ ইসরাইল সৈন্যদের উপর কম-তীব্র আন্তঃসীমান্ত হামলা শুরু করে। হামাসের ওই হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat