ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ১২৩৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালের রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো রোববার প্রচন্ড মৌসুমী বৃষ্টির পর বন্যার জলে প্লাবিত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটির আশেপাশে কমপক্ষে ১০১ জন প্রাণ হারিয়েছে। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
শুক্রবার থেকে নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের বিশাল অংশ প্লাবিত হলে বেশ ক’টি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের মহাসড়কের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা ১০১ এ পৌঁছেছে এবং ৬৪ জন নিখোঁজ রয়েছেন।’ তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশংকা করা হচ্ছে।
দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্ট পত্রিকাকে জানিয়েছে, কাঠমান্ডু উপত্যকায় শনিবার সকাল থেকে ২৪ ঘন্টার মধ্যে ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের পর এটি ছিল রাজধানীতে রেকর্ডকৃত সর্বোচ্চ বৃষ্টিপাত।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়া জুড়ে প্রবল বর্ষণ এবং সেই সঙ্গে বন্যা ও ভূমিধস হয়ে থাকে, তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এ সব দুর্যোগের ফ্রিকোয়েন্সি ও তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat