ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৪৩৫৪৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিনের ঘনবসতিপূর্ণ শহর সাংহাইয়ের একটি সুপার মার্কেটে এক ব্যক্তির ছুরি হামলায় তিন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। সাংহাই থেকে এএফপি একথা জানায়।
পুলিশ জানিয়েছে, ‘ব্যক্তিগত আর্থিক বিরোধের’ কারণে হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ আরো জানায়, আহতাবস্থায় ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যায়। আহত অপর ১৫ জনের অবস্থা শঙ্কামুক্ত।
চিনে ছুরি সহিংতার অপরাধ অস্বাভাবিক কিছু নয়। সেখানে আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলে এ ধরনের হামলা ঘটছে।
 সেপ্টেম্বরে চিনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এক জাপানি স্কুল ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় টোকিওতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat