ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৪
  • ২৩৪৩৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার তার প্রথম নীতিগত বক্তৃতায় সতর্ক করে বরেছেন, ‘আজকের ইউক্রেন আগামীকালের পূর্ব এশিয়া হতে পারে’ এবং দেশের নি¤œ জন্ম হারকে একটি ‘অতীব জরুরি’ হিসেবেও অভিহিত করেছেন।  
টোকিও থেকে এএফপি এ খবর জানায়।
ইশিবা সংসদকে জানিয়েছেন, ‘অনেকেই আশঙ্কা করছেন যে, আজকের ইউক্রেন আগামীকালের পূর্ব এশিয়া হতে পারে। কেন ইউক্রেনে প্রতিরোধ কাজ করেনি’?
সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা (৬৭) বলেছেন, ‘মধ্যপ্রচ্যের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমশ বিভক্ত এবং সংঘাতময় হয়ে ওঠেছে।’
সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে জাপানের সম্পর্কের অবনতি হয়েছে। কারণ, বেইজিং এই অঞ্চলে বির্তকিত অঞ্চলগুলোর চারপাশে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সাথে টোকিও, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে নিরাপত্তার সম্পর্ক জোরদার করেছে।
বিশেষ করে তাইওয়ান নিয়ে উদ্বেগ বাড়ছে। বেইজিং দাবি করছে গণতান্ত্রিক দ্বীপটি তাদেরই ভূ-খন্ডের অংশ এবং চীনের নিয়ন্ত্রনে আনার জন্য স্ব-শাসিত দ্বীপটিকে কখনো বল প্রয়োগ করবে না।
গত আগস্টে একটি চীনা সামরিক বিমান জাপানের আকাশসীমা লংঘন করে জাপানে অনুপ্রবেশ করেছিল। তার কয়েক সপ্তাহ পরে একটি জাপানি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে প্রথমবারের মতো যাত্রা করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat