ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ২৩৪৩৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জে চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন ঠাই নেই। কেরানীগঞ্জ এখন চাঁদাবাজ মুক্ত এলাকা। এখানে কোনো হাট বাজারে কাউকে চাঁদা দিতে হবে না। 
আজ রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা রামেরকান্দা বোর্ডিংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে এসে তিনি এ কথা বলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ১৬ বছর পর ছাত্র জনতার আন্দোলনে নতুন স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। 
এসময় তিনি অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। 
মডেল থানা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মনির হোসেন মিনু, সহ-সভাপতি শামীম হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ সেলিম, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলে নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat