ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ২৩৪৩৪৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে সম্প্রীতির সম্পর্ক নষ্টের চেষ্টা করছে  বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর পুরান ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে পূজা কমিটির নেতারা সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে। যেন বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা যায়।
তিনি আরও বলেন, ৪শ' বছরের পুরোনো হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।
এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে অতীতে দেশের বিভিন্নস্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে শাস্তির মুখোমুখি করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat