ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ২৩৪৩৪৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ শনিবার রংপুর মহানগরের ধর্মসভা পূজামণ্ডপ এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার রানু এগ্রো পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। 
পরিদর্শনের সময় তিনি দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। 
এ সময় উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি পূরণে সরকার কাজ করছে। সাম্প্রতিক অনাকাঙ্খিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের ক্ষতি পূরণের ব্যবস্থা করেছে। এসময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat