ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৬৭৬৫৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

আজ শনিবার ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক । 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে মোট ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করা হয়। এর মধ্যে ৫টি গাড়ি ৩৮ মিটার উচ্চতার, ৪টি গাড়ি ৫৬ মিটার উচ্চতার এবং ২টি গাড়ি ৬৪ মিটার উচ্চতার। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া প্রদান করে বিধায় এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকে পড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক এবং বিএমটিএফর ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন। 

এরপর প্রধান অতিথি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে গাড়ির চাবির রেপ্লিকা তুলে দেন। পরে প্রধান অতিথি অন্যদের সাথে নিয়ে হস্তান্তর করা ১টি গাড়ির অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বিএমটিএফ লিমিটেডর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat