ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৪৪৫৪৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার  কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্র মোহন সম্মেলন কক্ষে  আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছামছুল আলম। 

এসময় বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইঁয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন সুলতানা মিতু, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিনসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সরকারের উদ্যোগে বিনামূল্যে ২৭ হাজার আটজনকে টিকা দেওয়া হবে। ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত ২৬ হাজার ৮০৪জন ছাত্রীদের ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর ১০ দিন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২০৪জন কিশোরীকে ৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পযন্ত আটদিন বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। নগরীর মোট ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা এ টিকা পাবে। এ টিকা পেতে নিবন্ধন করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat