ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ৪৩৪৫৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
বেগম মাহবুবা ফারজানা বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম হিসাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রধানগণ তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিদ্যমান সমস্যাসমূহ সচিবের কাছে উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিষয়ের আলোকে ‘রেকর্ড অব নোটস্’ তৈরির সিদ্ধান্ত গৃহিত হয়। রেকর্ড অব নোটসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সচিব সভায় আশ্বাস দেন। 
মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক। 
উল্লেখ্য, গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat