ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ৬৫৬৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাটকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এ আদেশ দেন। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমডোর (অব.) জুলফিকার আলীসহ আরও ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলায় অভিযুক্ত ১২ আসামি হলেন- কমডোর (অব.) জুলফিকার আলী, জাহানারা আনসার, ইসমাইল হোসেন সাইমন, এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, জুলফিকার হায়দার চৌধুরী, একে রশিদ উদ্দিন আহমেদ, তৎকালীন গ্যাটকো পরিচালক শাহজাহান এম হাসিব, মো. সৈয়দ তানভীর আহমেদ, সৈয়দ গালিব আহমেদ, এ এস এম শাহাদাত হোসেন ও এ এম সানোয়ার হোসেন।

ঢাকার অভ্যন্তরীন কনটেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কোম্পানি লিমিটেড (গ্যাটকো)’র সঙ্গে চুক্তি করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।

ঢাকা আইসিডি ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনার কাজ গ্যাটকোকে পাইয়ে দেওয়ায় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকা ক্ষতির অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat