ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৩৪৪৩৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম আসন্ন শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করেছেন।
আজ উপদেষ্টার দপ্তরের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে নভেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে
সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat