ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে শিগগিরই শাটল বাস সার্ভিস চালু ও রুট নির্ধারণ করা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ ও ৬টি প্রবেশ মুখে ‘বার’ স্থাপন  করা হবে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে সাক্ষাৎকালে উভয়েই এসব বিষয়ে আলোচনা করেন।

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বাস সার্ভিস দ্রুত চালু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পাসে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat