ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৩৪৪৩৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশন নিজেদের করে রাখতে পারলো না স্বাগতিক বাংলাদেশ। বল হাতে প্রথম সেশনে প্রোটিয়াদের মাত্র ১ উইকেট শিকার করেছে টাইগাররা। ২৮ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা।

দলীয় ২৫ রানে ভাঙতে পারতো প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জির ক্যাচ ধরতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। তখন জর্জির নামের পাশে ছিল ৬ রান।

১৮তম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। উইকেট ছেড়ে এসে খেলে ক্যাচ তুলে নেন আইডেন মার্করাম। মিড অনে সহজ ক্যাচ নেন মোমিনুল হক। ২টি চারে ৫৫ বলে ৩৩ রান করেন মার্করাম।

এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে দক্ষিণ আফ্রিকার রান ১’শ পার করে প্রথম সেশন শেষ করেন জর্জি। ৪টি চার ও ১টি ছক্কায় জর্জি ৪৯ এবং স্টাবস ২৩ রানে অপরাজিত আছেন।
তাইজুল ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat