ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৫৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচন ‘আলাদা ও বিপজ্জনক’।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক ফ্ল্যাগশিপ মর্নিং শো‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে’ মেলানিয়া একথা বলেন।

নির্বাচনের মাত্র সপ্তাহখানেক বাকি। দিন যতই ঘনিয়ে আসছে ততো বেশি কোমর বেঁধে প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্ধী দুই প্রার্থী। ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সাথে সাথে জনসম্মুখে মেলানিয়া তার উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। গত তিনদিনে তাকে দুইবার জনসম্মুখে দেখা গেছে।

ফক্স নিউজের উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

গত ২৭ অক্টোবর রোববার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশে হঠাৎ করেই উপস্থিত হন মেলানিয়া। ফক্স নিউজের অনুষ্ঠানে উপস্থাপক তাকে এমএসজি’র সমাবেশ সম্পর্কে জিঞ্জেস করেন।

জবাবে তিনি বলেছেন, রোববার সারাদিন খুবই ভালো ছিল। আমি মনে করি সেদিন লোকদের আমার বক্তব্য শোনার প্রয়োজন ছিল। আমি ও আমার স্বামীকে সমর্থন দেওয়ার জন্য অন্যান্যদের মতো সেখানে উপস্থিত ছিলাম।

সম্ভাব্য ফাস্ট লেডি হিসেবে এটি মেলানিয়ার তৃতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। তিনি বলেন, আমি মঞ্চে আসার মুহুর্তের জন্য প্রন্তুত ছিলাম কারণ, আমার অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তার স্বামী ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার পর তিনি লক্ষ্য করেছেন এবারের নির্বাচনের কিছু জিনিস আলাদা।

সেই সঙ্গে এটি অনেক বেশি বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। মেলানিয়া আরো বলেন ট্রাম্পকে

হত্যা চেষ্টার পর থেকে তিনি কোথায় যাবেন সে বিষয়ে খুব সতর্ক এবং বাছাই করে চলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat