ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ১০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নব নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে সুইডেনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
রাষ্টদূত আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে তার নিয়োগের জন্য অভিনন্দন এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থনের জন্য সুইডিশ সরকারকে ধন্যবাদ জানান।
বর্তমান বিশ্বের জটিল রাজনৈতিক আবর্তে শান্তির পক্ষে বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও সুইডেনের মধ্যে গভীর ও মূল্যবান সম্পর্কের ওপর জোর দেন এবং বছরের পর বছর ধরে ব্যাপক সহযোগিতা বৃদ্ধিকে  স্বীকৃতি দেন।
সুইডিশ রাষ্টদূত টেকসই উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে সুইডিশ ব্যবসা বাড়াতে সুইডেনের আগ্রহের পুনরাবৃত্তি করেন।
পররাষ্ট্র সচিব বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য সুইডিশ মানবিক সহায়তার কথা স্বীকার করেন এবং তাদের স্বদেশে আশু, স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন।
বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ এবং আগামী বছরগুলোতে রাজনৈতিক পরামর্শের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
পররাষ্ট্র সচিব সুইডিশ সরকারের সমর্থনকে স্বাগত জানান এবং বাংলাদেশে দায়িত্বকালে রাষ্ট্রদূতকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat