ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৩৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জনের যেন শেষ নয়। তবে এই তারকা বরাবরের মতোই বলেছেন সময় হলেই নিজের বুটজোড়া তুলে রাখবেন।
কিন্তু অবসরের পর কি করবেন তিনি? এই প্রশ্নে মেসি অবশ্য কোচিং পছন্দ না করার কথাই জানালেন। আপাতত মাঠেই নিজের বাকি সময়টুকু কাটানোর ব্যাপারে জানান তিনি।  
ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য সাক্ষাৎকারে মেসি নিজের ক্যারিয়ারের পরবর্তী সময়ে কি করবেন এই ব্যপারে জানান। সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড এই বিষয়টিও রেখেছেন নিজের মধ্যে। আপাতত মাঠে খেলাই তার আসল উদ্দেশ্য।  
মেসি বলেন, ‘আসলে আমি জানি না অবসরের পর কি করবো। আমি কোচ হতে চাই না। কিন্তু এখনও সবকিছু পরিস্কার নয়। আমি এমন একজন যে দিনের পর দিন শুধুই খেলাধুলা নিয়ে ভাবতে থাকি। আপাতত আমি খেলা, অনুশীলন করা এবং মাঠে মজা করার কথাই ভাবছি। ’
এর আগে মেসিকে অবশ্য প্রশ্ন করা হয় অবসর নিয়ে। ঠিক কবে অবসর নেবেন তিনি। এই ব্যাপারে মেসির উত্তর আগের মতোই। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, তাও পরিস্কার করে বলেননি সাবেক এই বার্সা তারকা।  
আর্জেন্টাইন তারকা বরেন, ‘আমি সত্যিই জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। আমাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত আমার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারিনি, কারণ অনেক সময় ছিল আমাদের। ’
‘এরপর সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat