ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ৬৫৪৫৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার ভোরে কমপক্ষে ১০ দফা  হামলা চালানো হয়েছে।ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকার ভবনগুলো থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার পর এসব হামলা চালানো হলো। বৈরুত থেকে লেবাননের সরকারি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।

নগরীর উপকণ্ঠে বিস্ফোরণের পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা যায় এএফপি টিভির ভিডিও ফুটেজে।

ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এলাকার বিভিন্ন ভবন থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশের পর সেখানে এমন দৃশ্য দেখা যায়।

ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) পরিবেশিত খবরে বলা হয়, সেখানে বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক অভিযান চালানো হয়। এতে অনেক ভবন মাটির সাথে মিশে যায়। এ সময় ওই অঞ্চলে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়।

সংস্থাটি আরো জানায়, শহরতলির ঘোবেইরি এবং আল-কাফাত, সাইয়েদ হাদি হাইওয়ে, আল-মুজতবা কমপ্লেক্সের পার্শ্ববর্তী এবং পুরাতন বিমানবন্দর সড়ক এলাকা লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী ১০ দফা অভিযান চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ বৈরুতে বারবার বোমাবর্ষণ করতে দেখা যায়।  এসবের পাশাপাশি তারা লেবাননের রাজধানীসহ সারাদেশে ভয়াবহ হামলা চালাচ্ছে।

লেবানন যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের একদিন পর শুক্রবার এসব হামলা চালানো হলো। এতে সীমান্তের দুই পাশে মৃতের সংখ্যা বাড়ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি বাহিনী বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে অন্তত ১,৮২৯ জন নিহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তারা গত ২৩ সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat