ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ৪৩৪৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল দশটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবের শুরু হয়।

উৎসবে আরও ছিল আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিকেলে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকজয়ী বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন হোসেন রিজভান রাউসিফ, খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন হোসেন রাজবীন রাউনাফ এবং গ বিভাগে প্রথম স্থান অধিকার করেন ইন্দুলেখা অগ্নি। আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন সানদিহা জাহান দিবা, খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন জেরিন ফেরদৌস পঙক্তি এবং গ বিভাগে প্রথম স্থান অধিকার করেন নাভিদুর রহমান। সঙ্গীত প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাসসের বরুণ কুমার দাসের কন্যা আরাত্রিকা দাস বৃদ্ধি এবং খ বিভাগে প্রথম স্থান অধিকার করেন হোসেন রাজবীন রাউনাফ। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat