ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৩৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, বিগত ১৫ বছর মাদ্রাসা শিক্ষার্থী ও মাদ্রাসা নিয়ে নানা রকম অপপ্রচার চালিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। বিশেষ করে মাদ্রাসা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার নানা রকম ষড়যন্ত্র দেশের মানুষ দেখেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৫ বছরের সেই জাল ছিন্ন করতে চায়। 

তিনি আরও বলেন, দেশনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশে দেশের মূলধারার ছাত্ররাজনীতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করতে চায় ছাত্রদল।
আজ শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফরকালে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় জেলার সদর উপজেলার হলিধানী বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। পরে বেলা ১১টায় তিনি ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে (যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুর ১২টায় ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপন করেন নাসির উদ্দিন নাসির।  তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্ররাজনীতির মূলধারায় মাদ্রাসা, কারিগরি ও ভেটেরিনারি শিক্ষার্থীদের যুক্ত করার কাজ করবে ছাত্রদল। এরই অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে। বিশেষ করে, মাদ্রাসা শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষা নিয়ে যে অপপ্রচার গত ১৫ বছরে ছড়ানো হয়েছে, সেটা ছাত্রদল দূর করতে চায়।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল পেতে হলে মাদ্রাসা, কারিগরি, ভেটেরিনারি সহ সকল শিক্ষাপদ্ধতির শিক্ষার্থীদের এক মূলধারায় নিয়ে আসতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে।’

এসময় উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat