ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৩৪৩৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে আগামীকাল রোববার বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর তৎপরতায় সতর্কাবস্থানে থাকা দলটি এরমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বিক্ষোভ দমনে পাকিস্তান সরকার ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। গণমাধ্যমগুলো বলেছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।

দেশটির গণমাধ্যম জিও নিউজের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে করাচি থেকে এএফপি জানিয়েছে, বিক্ষোভে সম্ভ্যাব্য সংঘাতের আশঙ্কায় বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এই স্কোয়াডে ৯ হাজার সদস্য রয়েছেন, যারা পিটিআইয়ের যুব শাখার সদস্য। এই স্কোয়াড মিছিলের সম্মুখসারিতে অবস্থান থাকবে। তাদের কাছে পুলিশের শেল নিরোধক বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এই বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তান সরকার ২৪ ও ২৫ নভেম্বর শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিসও বন্ধের ঘোষণা দিয়েছে।

ইসলমাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও ২৫ নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। তাকে ২৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে সাবেক ফাস্টলেডি বুশরা বিবি অভিযোগ করেছেন ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি আরবের হাত ছিল।

সোশ্যাল মিডিয়া এক্সে পিটিআইয়ের অফিসিয়াল পেজে বুশরা এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, যখন ইমরান খান ‘খালি পাঁয়ে’ মদিনায় যায়, তখন তৎকালীন সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদির পক্ষ থেকে ‘কল’ পান।

সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেছেন, তারা ইমরানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তষ্টির কথা জানান। বুশরা বিবি দাবি করেছেন, ‘বাজওয়াকে সে সময় জিজ্ঞেস করা হয়, আপনি কাকে নিয়ে এসেছেন। এমন ব্যক্তিত্ব সম্পন্ন লোককে আমরা পছন্দ করি না।’ ‘এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে এবং ইমরানকে ইহুদিদের এজেন্ট বলা শুরু করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat