ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৩৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা বা সদস্যকে বরখাস্ত করেনি।

এ তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার জানিয়েছে, বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে।

প্রেস উইং আরও জানায়, গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে-- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’

তিনি আশা প্রকাশ করেন, টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে সংবাদ প্রচার করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat