ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২৩৪৩৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার রাউজান আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে নতুন একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত। আগে বেশ কয়েকটি মামলায় তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিকী এই আদেশ দেন। 

আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফজলে করিমকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয়। 

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের চান্দগাঁও থানা জিআরও রাসেল। তিনি বলেন, চান্দগাঁও থানার হত্যা ১৮(৮)২৪ মামলায় ফজলে করিমকে শ্যোন অ্যারেস্ট দেখায় আদালত। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া সাপেক্ষে তাকে শ্যোন অ্যারেস্ট চাওয়া হয়।

গত ১২ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফকিরমোড়া বিওপির টহল দল তাকে আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করে। বিজিবি তাকে গ্রেফতার করে এবং এরপর চট্টগ্রামে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat