ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৪৩৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিপণন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জেলায় সমবায় বাজারের কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে । লাল মুরগীর ডিম প্রতি হালি ৪৫ টাকা এবং সাদা ৪৩ টাকা। এছাড়া মুরগী, মসলা, মধু, সবজিসহ বিভিন্ন নিত্য পণ্য বিক্রি করা হচ্ছে ।

জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ জানান, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে এ বাজারে বিক্রি করছেন বলে পণ্যের মূল্য প্রচলিত বাজারের তুলনায় কম।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ন্যায্য মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহের লক্ষ্যে এ বাজার চালু করা হয়েছে।

জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সমবায় বিভাগ এ বাজার চালু করেছে। প্রতিদিন বাজার চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat