ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৪৩৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সোমবার বিলিয়নেয়ার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ওয়ারেন স্টিফেনসকে ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূতের মনোনীত করেছেন। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। 

দীর্ঘদিনের রিপাবলিকান এই দাতা একবার ট্রাম্পের বিরোধিতা করেছিলেন বলে কথিত আছে এবং ২০১৬ সালে তার প্রেসিডেন্ট হিসেবে দলের প্রাথমিক বিজয় ঠেকাতে নিয়োজিত একটি গোষ্ঠীকে অর্থ দিয়েছিলেন।

দক্ষিণের রাজ্য আরকানসাসে অবস্থিত ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক স্টিফেনস ইনকর্পোরেটেড-এর ব্যাংকার স্টিফেনস তার পর থেকে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অর্থ দিয়েছেন যা ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, "ওয়ারেন সবসময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো সময় সেবা করার স্বপ্ন দেখেছেন। আমি রোমাঞ্চিত যে তিনি এখন শীর্ষ কূটনীতিক হিসেবে সেই সুযোগ পাবেন, আমেরিকার সবচেয়ে লালিত এবং প্রিয় মিত্রদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।"

 নবনির্বাচিত প্রেসিডেন্ট আগামী ২০ জানুয়ারী তার দায়িত্ব গ্রহনের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রশাসনের জন্য নিজস্ব লোকদেও নিয়োগ দিচ্ছেন। 
তিনি সম্প্রতি ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার জামাই জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারে নাম ঘোষণা করেছেন।

হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে ট্রাম্প আরেক ধনকুবের এবং প্রচারণার সমর্থক ব্যবসায়ী উডি জনসনকে ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat