ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৩৪৪৩৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নারীদের ক্যাটাগরিতে উন্নতি হয়েছেন বাংলাদেশের নাহিদা আকতার, ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আকতারের।

আজ নারীদের ওয়ানডে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচে বল হাতে ৬ উইকেট নেন স্পিনার নাহিদা। দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পা দিয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৬১১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে উঠেছেন নাহিদা।

বোলিং র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুন। ২৩ ধাপ এগিয়ে ৩১তমস্থানে উঠেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট নিয়েছেন সুলতানা।  

এছাড়া আইরিশদের বিপক্ষে সিরিজে এক উইকেট নিয়েও উন্নতি করেছেন লেগ স্পিনার রাবেয়া খাতুন। ৬ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন তিনি।

আরও উন্নতি হয়েছে ফাহিমা খাতুন, মারুফা আকতারের। ৩টি করে উইকেট নিয়ে ফাহিমা ১০ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে এবং ২ উইকেট নিয়ে মারুফা ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠেছেন।

নারীদের ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা। তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৬১, ৫০ ও ৬১। ১৭২ রান করে সিরিজ সেরা হয়ে ৬ ধাপ এগিয়ে ১৬তমস্থানে উঠেছেন এই ডান-হাতি ওপেনার।

ফারজানার মত ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন শারমিনও। প্রায় ১৬ মাস পর ওয়ানডেতে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ২১১ রান করেন তিনি।

৪৩তম স্থানে থেকেই র‌্যাংকিং তালিকায় ফিরেছেন শারমিন।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচে ৮৬ রান করায় ১১ ধাপ উন্নতি হয়েছে নিগারের। ২৮তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের ন্যাট চিভার-ব্রান্ট।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। এই বিভাগে বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নাহিদা। এক ধাপ এগিয়ে ৪৮তমস্থানে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat