ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৫৪৬৫৪৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, বন্দরনগরী হোদেইদায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। হোদেইদা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতিদের আল-মাসিরাহ টিভি স্টেশন জানিয়েছে, হোদেইদায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬ জন। ধ্বংসস্তূপ অপসারণে অভিযান চলছে।

হুতি মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে লোহিত সাগরের বন্দর নগরীর একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এএফপির একজন সাংবাদিক পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

হামলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, বিমান হামলায় চার শিশু ও দুইজন নারী নিহত হয়েছেন।

এর আগে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজের ওপর হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত ১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে ওয়াশিংটন বিমান হামলার শুরুর পর থেকে ইয়েমেনের বিদ্রোহী-অধিকৃত এলাকায় প্রায় প্রতিদিনই হামলা চলছে।

গাজায় ইসরাইলি বর্বরতার ঘটনায় হুতিরা পুনরায় জাহাজে হামলার হুমকি দিলে যুক্তরাষ্ট্র নতুন করে অভিযান শুরু করেছে।

লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হুতিদের আক্রমণের শঙ্কায় গুরুত্বপূর্ণ রুটটি অচল হয়ে পড়েছে। এই রুটে বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ চলাচল করে। এ পথে চলাচলকারী অধিকাংশ জাহাজ এখন দক্ষিণ আফ্রিকার প্রান্ত দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat