ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ২৩৪৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক বাহিনীর হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।

আল জাজিরার উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানায়।

টিভি চ্যানেলটির তথ্য অনুযায়ী, নিহতদের অর্ধেকেরও বেশি গাজা শহর ও যুদ্ধবিধ্বস্ত ছিটমহলের উত্তরাঞ্চলীয় জেলাগুলোর অধিবাসী। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফাহতেও হতাহতের খবর পাওয়া গেছে।

গত ১৮ মার্চ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে। তারা ছিটমহলে ব্যাপক হামলা চালায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস মধ্যস্থতাকারী ও মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল ছিটমহলে আবারো সামরিক অভিযান শুরু করে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা শুরু করেছে এবং সেনাবাহিনী ছিটমহলে তাদের অভিযান আরো জোরদার করবে। হামাস ইসরাইলি আগ্রাসনের পুনরাবৃত্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat