ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩৪৪৫৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপিত বাণিজ্যিক শুল্কের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নিচের দিকে সংশোধন করতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ সংবাদ সংস্থা।

নিউইয়র্ক থেকে তাস জানায় ওয়াশিংটনের শুল্কনীতি থেকে সৃষ্ট প্রথম ধাক্কা বিশ্ব অর্থনীতিতে খুব শিগগিরই অনুভূত হতে পারে। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার আইএমএফ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাসের ঘোষণা দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা রয়টার্সকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, শুল্কনীতি অনিশ্চয়তা তৈরি করে এবং আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এই অনিশ্চয়তা যত দীর্ঘস্থায়ী হবে, বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব ততই গভীর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat