ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৩৪৪৪৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। 

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৮তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাণীতে বলেন, ‘দিবসটি উদযাপনের প্রাক্কালে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবার এবং অটিজম বিষয়ে কর্মরত ব্যক্তি ও সরকারি-বেসরকারি সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যার শিকার। প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।’ তিনি বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার বিকল্প নেই। এ প্রেক্ষাপটে দিবসটির এবছরের প্রতিপাদ্য- ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’-অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।’

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্নায়ু বিকাশজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিবর্গ যেন সমাজে ও প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রকার বৈষম্যের শিকার না হন তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের চলমান কার্যক্রম জোরদারের পাশাপাশি আরো বেশি প্রযুক্তিবান্ধব কার্যক্রম গ্রহণে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি ১৮তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat