ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৪৫৪৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন বিচার বিভাগ সোমবার ঘোষণা করেছে, তারা ২৭ জন ব্যক্তিকে অভিযুক্ত ভেনিজুয়েলার মাদক চক্র ট্রেন ডি আরাগুয়ার সাথে যুক্ত থাকা এবং মাদক ষড়যন্ত্র, যৌন পাচার, হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানান।

নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি ম্যাথিউ পোডলস্কি বলেছেন, অভিযুক্তদের মধ্যে ট্রেন ডি আরাগুয়ার সদস্য, সাবেক সদস্য ও সহযোগী অন্তর্ভুক্ত রয়েছে। ট্রেন ডি আরাগুয়া চক্রকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২৭ জন আসামির মধ্যে ২১ জন ফেডারেল হেফাজতে এবং বাকী পাঁচজনকে অন্যান্য বিচার আইনে রোববার গ্রেফতার করে সোমবার নিউ ইয়র্কে রাখা হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, তাদের বিরুদ্ধে খুন, গুলি, যৌনকর্মে নারী পাচার, মানব পাচার, চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ট্রেন ডি আরাগুয়া দলটিকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ‘আক্রমণের’ মুখোমুখি হচ্ছে উল্লেখ করে এটির বিরুদ্ধে ১৭৯৮ সালের এলিয়েন এনেমিজ অ্যাক্ট প্রয়োগের আহ্বান জানান। যে কারণে দলটি ট্রাম্প প্রশাসনের অধীনে আইন প্রয়োগকারী সংস্থার একটি হাই-প্রোফাইল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat