ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ২৩৪৫৪৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের লোকেশ রাহুল। 

গতরাতে লক্ষ্মৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে ম্যাচে ৪২ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন দিল্লি ক্যাপিটালসের রাহুল। তার রেকর্ডের ম্যাচে দিল্লি ৮ উইকেটে হারিয়েছে লক্ষ্মৌকে। 

এই জয়ে ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দিল্লি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে গুজরাট টাইটান্স। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লক্ষ্মৌ।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮৭ রানের সূচনা পায় লক্ষ্মৌ। আইডেন মার্করাম হাফ-সেঞ্চুরি পেলেও ৩৬ বলে ৪৫ রানে আউট হন মিচেল মার্শ। ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫২ রানে আউট হন মার্করাম। 

এরপর নিকোলাস পুরান ৯ ও আব্দুল সামাদ ২ রানে আউট হলেও আয়ুশ বাদোনির ২১ বলে ৩৬ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় লক্ষ্মৌ। দিল্লির পেসার মুকেশ কুমার ৩৩ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৯ বলে ১৫ রান করে ওপেনার করুন নায়ার আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে দিল্লির জয়ের পথ তৈরি করেন অভিষেক পোরেল ও রাহুল। ৪৯ বলে ৬৯ রানের জুটি গড়ে থামেন তারা। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৫১ রানে আউট হন পোরেল। 

তৃতীয় উইকেটে অধিনায়ক অক্ষর প্যাটেলকে নিয়ে ৩৬ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিল্লির জয় নিশ্চিত করেন রাহুল। ১টি চার ও ৪টি ছক্কায় ২০ বলে প্যাটেল ৩৪ এবং ৩টি করে চার-ছক্কায় ৪২ বলে অপরাজিত ৫৭ রান করেন রাহুল।

আইপিএলে ১৩০ ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করে রেকর্ড গড়েন রাহুল। এতে ভেঙ্গে যায় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের রেকর্ড। ১৩৫ ইনিংসে আইপিএলে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন ওয়ার্নার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat