ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ২৩৪৩৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি আজ বুধবার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সার্ভিস শাখায় ৭২৫ জন বাংলাদেশি সেনাসদস্যকে প্রেষণে নেয়ার সম্মতি প্রদান করায় প্রধান উপদেষ্টা শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বাধীন কাতার সরকারকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজে লাগাবে।

তিনি আরও বলেন, এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নতুন সহযোগিতার পথ উন্মোচন করবে এবং ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat