ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৪৩৪৫৪৩৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। 

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ‘ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করার আগেই’ প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।  তারা জানায়, ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শন স্বরূপ তারা এসব হামলা চালিয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরে যেসব মালবাহী জাহাজের সঙ্গে ইসরাইলের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে, বিদ্রোহীরা সেগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

গাজায় সাম্প্রতিক দুই মাসের যুদ্ধবিরতিকালে তারা তাদের আক্রমণ স্থগিত করে।

ইসরাইলের সেনাবাহিনীর রেডিও-তে বলা হয়েছে, ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলের হামলা শুরু হওয়ার রাতের বেলায় হুথিদের নিক্ষিপ্ত ২২তম ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে ।

১৫ মার্চ থেকে, ইসরাইলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের ওপর আক্রমণ জোরদার করেছে। 

ইয়েমেনে বিদ্রোহী অবস্থানগুলো লক্ষ্য করে তারা প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat