ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ২৩৪৪৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদেও দ্রুত বিচার হতে হবে।’

তিনি বলেছেন, ‘যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, তাদের অন্যতম হচ্ছেন বিচারপতিরা। আদালতের বিচারপতি খায়রুল হক, এনায়েতুর রহিম, আসাদুজ্জামানসহ আরও অসংখ্য নাম রয়েছে। এদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা পূরণ করতে পারবে না। অগণতান্ত্রিক ভাবে মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালানোর সাহস পাবে না।’  

আজ শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন’ এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিচারকদের অতি দ্রুত বিচার হতে হবে। সবচেয়ে দু:খজনক হলো-তারা একজন নির্দোষ নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে। যিনি জনগণের পক্ষে নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করেছেন,  শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও দেশে মাটি ও জনগণকে ছেড়ে বিদেশে যাননি। অথচ বিচারপতি আসাদুজ্জামান মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। তাকে সাজা দিয়েছেন। সেই বিচারকেরা কেন শাস্তির আওতায় আসবেন না?’

রিজভী বলেন, আমরা নুরেমবার্গ ট্রায়ালে দেখেছি হিটলারের আদালতের যারা বিচারক ছিলেন, কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লাখ লাখ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, তাদের বিচার হয়নি? তাদের যদি বিচার হতে পারে, তাহলে আজকে শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় হওয়া মামলা প্রসঙ্গে রিজভী বলেন, ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে যে মামলা, সেই মামলা আট মাস চলে যাওয়ার পরও আদালতের সেলফে থাকার কথা ছিল না। অন্তর্বর্তী সরকার চাইলেই বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করতে পারত। তবে এখন অতি দ্রুত এ মামলাগুলোর নিস্পত্তি করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন। সঞ্চালনায় ছিলেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat